গান শোনার এক ভিন্ন স্বাদ নিয়ে আসছে নকিয়া এন৮ এর পরের ভার্সশন নকিয়া এন৯ ।।।

এন৯ নকিয়ার প্রথম মোবাইল যাতে Dolby Mobile sound enhancement প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আপনার গান শোনার আভিজ্ঞতা বদলে দেবে।গানের যে এত খোল আছে তা যদি দেখার শখ না মিটে গিয়ে থাকে তবে এই এস৯ এ আছে
গান শোনার আর এক চমক।

আজ আপনাদের সামনে আবার একটি নতুন স্মার্ট ফোনের খবর নিয়ে এসেছি। ফোনটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান হল মোবাইল জায়ান্ট নোকিয়া এবং নতুন এই ফোনটি হল নকিয়ার জনপ্রিয় স্মার্টফোন এন৮ এর পরবর্তী সংস্করন এন৯।তো যা ই হোক  নকিয়ার দাবি এটি তাদের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। আসুন একনজর দেখে নিই কি আছে এই নতুন নোকিয়া এন৯ এ
undefined
নতুন এই ফোনটি স্যামসাং গ্যালাক্সিতে ব্যবহৃত AmoLED ডিসপ্লে দিয়ে তৈরি যা সর্বচ্চো ৪৮০x৮৫৪ পিক্সেল পর্যন্ত সমর্থন করে। এটি মাল্টিটাচ প্রযুক্তি যুক্ত। এন৯ হল নোকিয়ার প্রথম 1GHz প্রসেসর সমৃদ্ধ মোবাইল এবং এতে ব্যবহার করা হয়েছে 1GB র‍্যাম। এটি 1GHz Cortex A8 CPU, PowerVR SGX530 GPU, TI OMAP 3630 chipset দ্বারা নির্মিত। সবচেয়ে মজার ব্যাপার এন৯ এ ব্যবহার করা হয়েছে নকিয়ার নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম MeeGo OS। এটিও জনপ্রিয় Android এর মতই ওপেন সোর্স তাই আশা করা যায় এই নতুন MeeGo OS নকিয়ার Symbian এর ব্যর্থতাকে কাটিয়ে তুলবে।যদি ও এক সময় এই symbian দুনিয়ার মোবাইল  ইউজার একটা নতুন ফ্লেবার দিয়ে ছিল নকিয়া।
মোবাইলটি 16GB ও 64GB হিসেবে পাওয়া যাবে এবং এতে কোন আলাদা মেমোরি কার্ড স্লট না থাকায় মেমোরি এক্সপান্ড করা সম্ভব নায়। মজার ব্যপার হল নোকিয়া এন৯ এও অ্যাপেল এর আইফোনের মত মাইক্রো সিমকার্ড ব্যবহার করতে হবে। ফটোগ্রাফির জন্য এন৯ এ আছে ৮ মেগাপিক্সেল Carl Zeiss optics লেন্স এর অটোফোকাস ক্যামেরা এবং কম আলোতে ছবি তলার জন্য যুক্ত করা হয়েছে ডুয়াল LED Flash। আছে 3G, WiFi, WiMAX, Bluetooth, GPRS, EDGE এর মত কানেক্টিভিটি। পথ খুজে পাওয়ার জন্য A-GPS যুক্ত হয়েছে শক্তিশালী Ovi Maps।
তো যাই হোক, ঠিক কবে নাগাদ এই আধুনিক এন৯ বাজারে আসবে এবং এর দাম কত হতে পারে তা নিয়ে নোকিয়া এখন কোন তথ্য প্রকাশ করে নি। দেখা যাক এত নতুন প্রযুক্তি সমৃদ্ধ এই এন৯ নকিয়ার পতন ঠেকাতে পারে কিনা। আশা করি রিভিউটি আপনাদের ভাল লেগেছে।
                                                                                          লিখেছেনঃ রাকিব তারিখঃ ৩০/০৬/২০১১

Comments